২৫০ জন বিজেপি সিপিএম ফরওয়ার্ড ব্লক কর্মীর তৃণমূলে যোগ - The News Lion

২৫০ জন বিজেপি সিপিএম ফরওয়ার্ড ব্লক কর্মীর তৃণমূলে যোগ

 


দি নিউজ লায়নঃ     বৃহস্পতিবার উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা হাটগাছা ২ অঞ্চলের আমতলায় তৃণমূলের রাজনৈতিক কর্মী সম্মেলনে বিজেপি সিপিএম ফরওয়ার্ড ব্লক থেকে ২৫০ জন কর্মী তৃণমূলে যোগ দিল। এদিন দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের হাওড়া গ্রামীণ জেলা সভাপতি বিধায়ক পুলক রায়। 


এদিন বিধায়ক বলেন বিধানসভা নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক দলের এই রকম আরও অনেক কর্মী তৃণমূলে যোগ দেবে। অন্যদিকে দলে যোগ দেওয়া কর্মীদের মতে নীতি আদর্শহীন দলে থেকে কাজ করতে না পারায় তাদের দলত্যাগের সিদ্ধান্ত। 


তাদের অভিযোগ যেভাবে মুখ্যমন্ত্রী বাংলায় গত 10 বছরে উন্নয়ন করেছে তার বিরুদ্ধে কোনো রকম ইস‍্যু না পেয়ে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে মুখ্যমন্ত্রী কে নীতি আদর্শ বিসর্জন দিয়ে নিছক বিরোধীতা করতে হবে বলে প্রতিহিংসামূলক কার্যকলাপ করা হচ্ছে এতে বাংলার মানুষের ক্ষতি হবে তাই মুখ্যমন্ত্রীর হাত আরো শক্ত করতে তারা তৃণমূলে যোগ দিলেন দল তাদের যেভাবে কাজে লাগাতে চাই পেয়ে তারা সেভাবেই দলের কাজে লাগবে তাদের মূল লক্ষ্য হবে মমতাকে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী করা।


 জেলা তৃণমূল নেতৃত্বের দাবি বহু বিরোধী দলের নেতাকর্মীরা তৃণমূলে যোগ দিতে চাইছেন অনেকেই যোগাযোগ করছেন ভবিষ্যতে আরও অনেকে তৃণমূলে যোগ দেবেন গোটা হাওড়া জেলার সবকটি আসনেই তৃণমূল বিপুল ভোটে জিতবে বিরোধীরা রাজনৈতিকভাবে অবলুপ্ত হয়ে যাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.